1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাংবাদিক নাদিম কে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ’র গোমস্তাপুরে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

সাংবাদিক নাদিম কে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ’র গোমস্তাপুরে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোমস্তাপুর  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………………….

সন্ত্রাসী হামলায় জামালপুরে সাংবাদকি গােলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারসহ বিচারের  দাবীতে গোমস্তাপুরে মানববন্ধন করছে কর্মরত সাংবাদিকরা । রবিবার সকাল সারে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে গোমস্তাপুরে কর্মরত  সাংবাদকিবৃন্দ ব্যানারে আধাঘন্টা ব্যাপি এই র্কমসুচী পালন করা হয়।

 

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন ইতেফাক এর গোমস্তাপুর প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম , খোলা কাগজের প্রতিনিধি  ও উপজেলা প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক  আসাদুল্লাহ আহমেদ, ভোরের কাগজের প্রতিনিধি ও গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুস সালাম তালুকদার, যুগান্তরে গোমস্তাপুর প্রতিনিধি ও রহনপুর রিপোটার্স প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল নাহিদ, মাই টিভির গোমস্তাপুর প্রতিনিধি ও রহনপুর রিপোটার্স প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম দোয়েল, সোনালী সংবাদের গোমস্তাপুর প্রতিনিধি ও গোমস্তাপুর উওজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখনে। এতে উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।

 

মানববন্ধনে সাংবাদিক নাদিম হত্যার আসামীদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচার পূর্বক দ্রুত ফাঁসি কার্যকর করার দাবী জানানো হয়। একই সাথে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান সংবাদকর্মীরা। অন্যথায় কঠোর আন্দোলনরে হুশিয়ারি দেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট