1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, মামলা দায়ের, অভিযুক্তদের  আত্মগোপন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, মামলা দায়ের, অভিযুক্তদের  আত্মগোপন

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………….

রাজশাহীর বাঘায় এগারো বছর বয়সের চতুর্থ শেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর চাচা সাইদুর রহমান বাদি হয়ে মঙ্গলবার (১৩ জুন) রাতে মামলাটি দায়ের করেছেন। বুধবার (১৪ জুন) সকালে ছাত্রীর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ধর্ষনের এ ঘটনাটি ঘটেছে উপজেলার পদ্মার চরাঞ্চলের চবরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামে।

 

জানা গেছে, স্কুলে যেতে না চাওয়ায় মঙ্গলবার সকালের দিকে ছাত্রীকে বকাঝকা করেন চাচা সাইদুর রহমান। এতে মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে চকরাজাপুর বাজারে যাতায়াতের পাকা রাস্তা দিয়ে যাচ্ছিল ওই ছাত্রী। পথি মধ্যে অপরদিক থেকে মোটরবাইকে আসা ৩জন ছাত্রীকে একা দেখে কথা বার্তা বলার এক পর্যায়ে তাকে উদপুর গ্রামের আমানের খালের পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে শিমুল হোসেনে (৩৫) নামের একজন ধর্ষন করে। অপর ২জন- পারভেজ আলী(২৩) ও রকি আহমেদ পাহারা দিচ্ছিল। শিমুল হোসেন পলাশি ফতেপুর গ্রামের মোজাম হোসেনের ছেলে। পারভেজ আব্দুল রহিমের ও রকি আহমেদ আসলাম আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান,ছাত্রীর মা আমেরজান বিবি সৌদি প্রবাসি। পিতা জাহিদুল ইসলাম ঢাকায় রিকসা চালান। ওই ছাত্রী ও তার ছোট ভাই দাদার কাছে থেকে লেখা পড়া করে। মামলার বাদি সাইদুর রহমান জানান, ছাত্রীর মুখে বিষয়টি জানার পর এলাকার লোকজন তাদের ধাওয়া করে। এর পর তারা আত্মগোপনে চলে যায়। পরে মঙ্গলবার (১৩ জুন) রাতে শিমুল হোসেনকে প্রধান আসামী করে ৩জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

 

ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, দ্বিতীয় সিপটের ১২ টার ক্লাশে তার স্কুলে আসার কথা ছিল। কিন্তু মঙ্গলবার ১০ টার দিকে ঘটনার কারণে স্কুলে আসেনি বলে জানান। চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার বলেন, দুই সন্তানের জনক শিমুলসহ অপর ২জন পারভেজ ও রকি আহমেদ দিনমজুর। রাজ মিস্ত্রী থেকে যখন যে কাজ পায় করে। আইনের মাধ্যমে দোষীরা সাজা পাক, সেটা চাই।

 

সরেজমিন ঘটনাস্থল এলাকায় গিয়ে মামলায় অভিযুক্তদের পাওয়া যায়নি। শিমুলের বাড়ি ছিল তালাবদ্ধ। তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। রকির পিতা আসলাম ব্যাপারি জানান, তার ছেলে শিমুল হোসেনের সাথে কাজ করে। সেই সুবাদে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জেনেছেন বিষয়টি নিয়ে মামলা হয়েছে ।

 

অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। ছাত্রীর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। দুইদিন পর আদালতে তোলা হবে। পরবর্তীতে মেডিকেল রিপোর্ট অনুযায়ী তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট