1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার আড়ানীতে বিএনপির অফিস পুড়ানোর পর এবার ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে বিস্ফোরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন

রাজশাহীর তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে ফিল্মি-স্টাইলে গাছ কাটার অভিযোগ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি…………………………………………..

রাজশাহী তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) দুই নম্বর ওয়ার্ডের আলোচিত  সদস্য (মেম্বার) খলিলুর রহমান খলিলের দৌরাত্ম্যে সাধারণ জনগণ অতিষ্ঠ বলে অভিযোগ উঠেছে। এদিকে মেম্বার খলিলুর রহমান খলিলের বিরুদ্ধে জোরপুর্বক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  গত ৬ জুন মঙ্গলবার নারায়নপুর গ্রামের বাসিন্দা মৃত ইসমাইল হোসেনের পুত্র আব্দুল মতিন বাদি হয়ে ইউপি সদস্য খলিলুর রহমান খলিলসহ ৪জনকে বিবাদী করে উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কাছে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীরা আইন প্রয়োগকারি সংস্থা ও জাতীয় মানবাধিকার কমিশনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

 

অভিযোগে প্রকাশ, পুর্ববিরোধের জের ধরে নারায়নপুর গ্রামের আব্দুল মতিনের ভোগদখলীয় সম্পত্তির ওপর থেকে মেম্বার খলিল তালগাছ, আমগাছ, খেজুরগাছ, নিমগাছ ও কড়ই গাছসহ প্রায় লক্ষাধিক টাকা মুল্যর বিভিন্ন প্রজাতির গাছ জোরপুর্বক কেটে সাবাড় করেছেন।

 

প্রত্যক্ষদর্শী শরিফুল, হাসেন ও  রফিকুল বলেন,গত ৫জুন সোমবার মেম্বার খলিল লাঠিয়াল বাহিনী নিয়ে ফিল্মি-স্টাইলে এসব গাছ কেটেছ। এসময় যারা বাধা দিতে গিয়েছে তাদের লাঠি পেটা করা হয়েছে, বাদ যায়নি ৬০ বছরের বৃদ্ধা, তাদেরও মারপিট ও শ্লীলতাহানি করা হয়েছে।  এদিকে একজন জনপ্রতিনিধির এমন সন্ত্রাসী কর্মকান্ডে উপজেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে।

 

এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য (মেম্বার) খলিলুর রহমান খলিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের রাস্তা তৈরীর জন্য কয়েকটা গাছ কাটা হয়েছে। এসব গাছ মসজিদে দেয়ার কথা রয়েছে।

 

এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আদিবা সিফাত বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এবিষয়ে জানতে চাইলে তালন্দ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বলেন, রাস্তা তৈরী বা গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, অভিযোগ সত্যি হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন, যা দেখে অন্যরা শতর্ক হবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট