1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিলের পানিতে ডুবে পাহারাদারের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম থেকে…………………………..

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পাইকেরছড়া বিলে সাতার দিয়ে নৌকা ধরতে গিয়ে মোবারক আলী (৬০) নামের এক ব্যক্তির পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানায়। নিহত মেবারক আলি উপজেলার সোনাহাট ইউনিয়নের দক্ষিন ভরতের ছড়া ঘুন্টি ঘর গ্রামের সোনাউল্লাহ ব্যাপারীর পূত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায় মোবারক আলী (৬০) পাইকেরছড়া বিলের পাহারাদার (গার্ড) হিসাবে চাকুরী করত। গতকাল মঙ্গলবার(১৪ জুন) রাত সাড়ে ৭ টার দিকে ঘাটে নৌকা বেঁধে বাড়িতে ভাত খাওয়ার জন্য যায়। পরে সে বাড়ী থেকে এসে ঘাটের নৌকা বিলের মাঝে ভাসতে দেখে সাতার দিয়ে নৌকা ধরতে যায়। সেখানেই হয়তো হাবুডুবু করে পানি খেয়ে তার মৃত্যু হয়।

 

এদিকে ১৫ জুন বুধবার এই ঘটনা জানাজানি হলে স্থানীয়রা জেলেদের জাল দিয়ে সকাল সাড়ে ১১ টার দিকে মোবারক আলীর লাশ উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের পরিবারের থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে এবং একটি ইউডি মামলা হয়েছে।#

আরজা/০৯

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট