1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় স্ত্রী হত্যা মামলায় কারামুক্ত আসতুল খুন হলেন  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাঘায় স্ত্রী হত্যা মামলায় কারামুক্ত আসতুল খুন হলেন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা (রাজশাহী) প্রতিনিধি………………………………………………..

রাজশাহীর বাঘায় আজিজুল আলম (আসতুল) (৫৭) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ মে) উপজেলার চক আমোদপুর গ্রামের শহিদুল ইসলামের পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার চক আমোদপুর গ্রামের মৃত ইয়াকুব প্রামানিকের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সন্দেহভাজন দ্বিতীয় ছেলে তারেক রহমান সনিকে থানায় নেওয়া হয়েছে।

 

পুলিশ জানায়, শুক্রবার সকালে একই গ্রাামের আমজাদ হোসেনের ছেলে খায়রুল ইসলাম পুকুরের ধার দিয়ে যাওয়ার পথে তার লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। স্থানীয়রা গিয়ে লাশ আজিজুল আলম (আসতুল) এর বলে সনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। নিহতের বড় ছেলে ফারুক হোসেন জানান, ১৯৯৮ সালে তার পিতা আজিজুল আলম (আসতুল) তার মা পারুল বেগমকে কুপিয়ে হত্যা করেছিল। হত্যায় দায়ে যাবত জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি ছিল। বছর দু’য়েক আগে করোনাকালীন সময়ে বিশেষ ব্যবস্থাপনায় মুক্তি পায়। বাড়িতে আসার পর থেকে মানষিক ভারসাম্যহীনভাবে এখানে সেখানে ঘুরে বেড়াতো। এ অবস্থায় শিকলবন্দী করে বাড়িতে রাখা হতো। মাস খানেক আগে ঘরের জানালা ভেঙ্গে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে এলাকার গাছতলায় থাকতো। বাড়িতে থাকতোনা।

 

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, লাশের মাথা, মুখ, চোখ, গলা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ দেখে ধারণা করা হয়েছে তাকে ধারালো দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারে পর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি। তার ছেলে তারেক রহমান সনিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট