1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

রাজশাহীতে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# নিজস্ব প্রতিবেদক………………………….

 

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের পাশের একটি বাড়ি থে‌কে বাক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় গলিত লাশটি উদ্ধার করে। তার নাম আলফাজ উদ্দিন (৮০)। তিনি বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি শেখের চক ২২৬ নং হোল্ডিং নাম্বারের নিজ বাসার চারতলায় বসবাস করতেন। নিহত আলফাজ উদ্দিন রাজশাহীর প্রয়াত সাংবাদিক মাহাতাব উদ্দিনের ভাই। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। মাঝে মধ্যে তার ছেলেরা এসে দেখে যেতেন। নিজেই রান্না করে খেতেন তিনি।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান, বাড়ির ভেতর থেকে ছিটকানি লাগানো ছিল। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে এনে তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। লাশটি বাড়ির টয়লেটের দরজার পাশে পড়ে ছিল। পরে সেটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে আলফাজ মারা গিয়ে থাকতে পারে।#

আরজা/০২

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট