1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাঘায় মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………

দীর্ঘদিন থেকে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও হেরোইনের ব্যবসা করে আসছেন স্বামী-স্ত্রী । বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে বহুবার। তবুও থেমে থাকেনি স্বামী-স্ত্রীর মাদক কারবার। আগে ছিলনা বাড়ি গাড়ি। তবে মাদকের ব্যবসা করে ফ্লাট বাড়ি, ট্রাক ও কয়েক বিঘা জমিও কিনেছেন। আইন প্রয়োগকারি সংস্থার কাছে এমন তথ্য দিয়েছেন স্থানীয়রা। সেই তথ্য ভিত্তিতে আবারো পুলিশের হাতে মাদক দ্রব্যসহ গ্রেপ্তার হয়েছেন স্বামী হোসেন আলী ও তার স্ত্রী সীমা বেগম।

 

মঙ্গলবার (৯ মে) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে ৩৭ গ্রাম হেরোইন ও ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা উপজেলার চকছাতারী গ্রামের বাসিন্দা। জানা যায়, সীমা খাতুনের সিরাজগঞ্জ সদরের গারুদহ গ্রামের মৃত সোবাহান শেখের ছেলের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী হোসেন আলীকে নিয়ে বাঘা উপজেলার চকছাতারী গ্রামে পিতা সুলতান আলীর বাড়িতে ঘর জামাই থেকে সু-কৌশলে মাদক ব্যবসা করে। এলাকায় তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।

 

বাঘা থানার ওসি তদন্ত আবদুল করিম বলেন, স্বামী-স্ত্রী দীর্ঘদিন থেকে কৌশলে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও হেরোইনের ব্যবসা করছিল। এমন তথ্যেও ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, তারা মাদক ব্যবসা করে ফ্লাট বাড়ি, ট্রাক ও কয়েক বিঘা জমি ক্রয় করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট