1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘার পদ্মায় মিললো মৎস্যজীবি পরিবারের এক যুবকের ভাসমান মরদেহ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাঘার পদ্মায় মিললো মৎস্যজীবি পরিবারের এক যুবকের ভাসমান মরদেহ

  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………..

চুল কাটানোর উদ্দেশ্য দুই দিন আগে আলাইপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কিশোরপুর বাজারে আসার কথা বলে বের হয়েছিল নেপাল বিশ্বাস (২২) । আর ফিরে যায়নি। শনিবার (৬ মে) রাজশাহী বাঘার পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাস (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বিজিবি ক্যাম্পের ১ কিলোমিটার দক্ষিনে পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার গুনারি গ্রামে। মরদেহ উদ্ধারের আগের দিন সন্ধ্যায় বাঘা থানায় জিডি করেছিলেন নিহতের বাবা উদয় বিশ্বাস। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।

 

জানা যায়, পদ্মায় মাছ ধরার জন্য নেপাল বিশ্বাস তার বাবা উদয় বিশ্বাসের সাথে গত চৈত্র মাসে বাঘা উপজেলার পদ্মায় আসেন। তাদের সাথে থাকা সুকুমার বিশ্বাস জানান, তারা থাকা-খাওয়া করতেন নদীর উপর নৌকায়। নিহতের বাবা উদয় বিশ্বাস জানান, গত বুধবার (৩ মে) সকালের দিকে চুল কাটানোর উদ্দেশ্য বিজিবি ক্যাম্প সংলগ্ন কিশোরপুর বাজারে যাওয়ার কথা বলে বের হয়। পরে আর ফিরে যায়নি। তার খোঁজ না পেয়ে শুক্রবার(৫ মে) সন্ধ্যায় বাঘা থানায় জিডি করেন। শনিবার সকালে পদ্মায় নেপাল বিশ্বাসের ভাসমান মরদেহ উদ্ধার করে সনাক্ত করেন। তার কাছে থাকা এ্যানড্রোয়েড ফোন ও টাকার সন্ধান পাননি।

 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে। বিষয়টি নৌ পুলিশ দেখভাল করছে। নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, মরদেহ হেফাজতে নিয়ে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট