1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে ভুটভুটির ধাক্কায় এক পথচারী নিহত  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

রাজশাহীর মোহনপুরে ভুটভুটির ধাক্কায় এক পথচারী নিহত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহনপুর প্রতিনিধি……………………………………………….

রাজশাহী মোহনপুরে বেপরোয়া গতির একটি মাছ বহনকারী ভুটভুটির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

 

আজ ২রা মে মঙ্গলবার বেলা ১১ টায় দিকে মোহনপুর উপজেলা সই পাড়া মহাসড়ক চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন, মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সাবের আলীর মৃধার ছেলে সোবহান আলী মৃধা (৪৭)।

 

মঙ্গলবার বেলা ১১ঃ০০ টার দিকে নিহত ব্যাক্তি  কেশরহাট বাজার থেকে আসার পথে তার ১২ বছরের মেয়েকে নিয়ে সই পাড়া মোড়ে নেমে হেঁটে রাস্তা পারাপার হওয়ার সময় মোহনপুরের দিক থেকে আসা একটি মাছ বহনকারী ভুটভুটি গাড়ি ওই পথচারীকে ধাক্কা দেয়  এতে পথচারী গুরুতর ভাবে আহত হন।ভুটভুটির চালক পবা থানার মাধবপুর গ্রামের মৃত ইনসান আলীর ছেলে ডাবলু( ৩৫), সাথে সাথে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ওই পথচারীকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পথচারীর নিহত খবর শুনে ভুটভুটি চালক পালিয়ে যায়।

 

মোহনপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) সেলিম বাদশাহ্ বলেন, ভুটভুটি গাড়ি থানায় নিয়ে আসা হয়, নিহতের পরিবারে কোন অভিযোগ না থাকায় লাশটি পারিবারিক গোরস্থানে দাফনের অনুমতি দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট