1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী বাগমারায় জালনোট তৈরির সময় হাতেনাতে আটক দু’ যুবক - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহী বাগমারায় জালনোট তৈরির সময় হাতেনাতে আটক দু’ যুবক

  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৪৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান, রাজশাহী ……………………………………….

রাজশাহীর বাগমারায় ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছড়ানোর জন্য ৫০০ ও ১০০০ টাকার বিপুল পরিমাণ জাল নোট তৈরি করছিলেন দুই যুবক। জাল টাকা তৈরির সময় তাদেরকে হাতেনাতে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

 

রবিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক লক্ষ এক হাজার ৫শ’ টাকার জালনোট উদ্ধার করা হয়।

 

আটকৃতরা হলেন,বাগমারা উপজেলার গোয়ালপাড়ার আফজাল হোসেনের ছেলে ইমাম হাসান (২০) ও ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়ার সাইফুল ইসলামের ছেলে শিহাব ইসলাম (২১)। গতকাল সোমবার সকালে রাজশাহী-৫ র‌্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

 

এসময় বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করে। পরে এক লক্ষ এক হাজার ৫০০ টাকার জাল নোটসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এবং জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন ঈদ উপলক্ষে বাজারে এই জাল নোট ছড়াতে চেয়েছিল তারা। জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদেরকে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট