1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঢাকা ক্যান্টনমেন্ট থানা ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ঢাকা ক্যান্টনমেন্ট থানা ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ঢাকা প্রতিনিধি……………………………………….

 

সোমবার ১৩ জুন  বিকেলে ঢাকা ক্যান্টনমেন্ট থানা ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাজী অ্যাসপ্যারাগাস ফুড কোর্টে, অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন শেখ বজলুর রহমান, সভাপতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

 

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সেলিম মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  এস এম মান্নান কচি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কর্ণেল অবঃ কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ,  ইজাজ উদ্দিন আহমেদ, কার্যকরী সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব স্বপ্নীল, কার্যকরী সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ খলিলুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ এবং সঞ্চালনায় ছিলেন হাজী মোঃ সামসুল হক খান, সাধারণ সম্পাদক, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল অবঃ মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের যা উন্নয়ন সাধন করেছেন তাতে জনগণ স্ব-প্রণোদিত হয়ে নৌকা মার্কায় ভোট প্রদান করবে। ড. সেলিম মাহমুদ বলেন, বিএনপি-কে হাত জোড় করে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে, তাদের দেশের উন্নয়ন বিরোধী কর্মকান্ডে জন্য। ড. রোকেয়া সুলতানা বলেন, এ সরকার আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আপনাদের সক্রিয় ভাবে মাঠে থাকতে। ড. রোকেয়া সুলতানা বলেন, এ সরকারকে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আপনাদের সক্রিয় ভাবে মাঠে থাকতে হবে।#

 

এডিট: আরজা/০৪

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট