1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিশ্ব নবী (সঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় যশোরে অভয়নগরে প্রতিবাদ সমাবেশ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

বিশ্ব নবী (সঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় যশোরে অভয়নগরে প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

ছবি: উৎপল ঘোষ

 

# উৎপল ঘোষ, যশোর……………………………………….

 

 যশোর অভয়নগর উপজেলা ইমাম পরিষদ অভয়নগর শাখার উদ‍্যেগে ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দলীয় নেতা নবীন কুমার জিন্দাল কর্তৃক প্রিয় রসুল(সঃ) ও তার পবিত্র স্ত্রী উম্নুল মুমিনীন আয়েশা (রাঃ) এর শানে অমমাননাকর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে অভয়নগর  উপজেলা শাখা ইমাম পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

সোমবার ১৩ জুন বিকাল ৪ টায় ইমাম পরিষদ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে বৃহৎ মিছিলটি নওয়াপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে সংগঠনের অভয়নগর শাখার সভাপতি মুফতি হাঃ মাঃ গোলাম মাওলানা এর সভাপতিত্বে মুফতি ইসমাইল হোসেন ও মুফতি হেলাল উদ্দিনের এর সঞ্চালনায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন মাঃ হাঃ আবু দাউদ,হাঃমাঃ আমজাদ হোসেন,মাঃমাসুম বিল্লাহ,মুফতি জালাল উদ্দিন,মাঃ হাঃরজিবুল ইসলাম, মুফতি ইসমাইল হুসাইন রাহমানী, মুফতি রফিকুল ইসলাম, মুফতি রবিউল ইসলাম, মুফতি হাসান ইকবাল,মাঃ হাঃ জাবিরুল্লাহ, মাঃহাঃমফিজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন,গত ২৭মে টেলিভিশন বিতর্কে ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নুপূর শর্মা ও দলীয় নেতা নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবেতর শান্তির দূত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র স্ত্রী হজরত আয়েশা (রঃ) এর শানে অবমাননাকর কটুক্তি করায় বিশ্ব মূসলিম উন্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।বাক স্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনভাবেই মেনে নেয়া যায় না।এই ঘটনায় ভারতকে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে।

মুসলমানরা তাদের নিজের জীবনের চেয়েও বিশ্ব নবীকে ভালবাসেন।বিশ্বনবীর মর্যাদা রক্ষার জন‍্য আমরা জীবন দিতেও কুন্ঠিত হবো না।বীরের জাতি মুসলিমরা জেগে উঠলে ভারতকে উচিত শিক্ষা দেয়া হবে।এ সময় বক্তারা আরও বলেন,আমাদের উচিত ভারতের সকল পণ‍্য বর্জন করা।#

এডিট: আরজা/০৩

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট