1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা হল্ল্যাইএর মুখ বন্ধ : পানিবন্দি রামচন্দ্রপুর গ্রাম ফসলের  ব্যাপক ক্ষতি  মানসিক ভারসাম্যহীন নারী বাসের গ্লাস ভেঙ্গে দিয়েছে বলে বেধড়ক পেটালেন চালক, থানায় অভিযোগ বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় তিন জন জখম

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা……………………………

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ঘরের খুঁটি দেওয়ার জন্য নিজস্ব বাগান থেকে বাঁশ কাটার সময় সন্ত্রাসীরা লোহার রড দিয়ে মারপিট করে মারাত্মক রক্তাত্ব জখম করেছে জয়নগর পূর্বপাড়ার এনামুল হক(৫২),সায়েম(৩৮) ও বকুলকে(২৯)। ঘটনার পর জখমীদের ঈশ^রদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ঈশ্বরদীর জয়নগর পূর্বপাড়া গ্রামে। ঈশ্বরদী থানায় রেকর্ডকৃত এজাহার ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সাংবাদিক নেতা আলাউদ্দিন আল আজাদের দেয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে।

 

সূত্রমতে, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ঘরের খুঁটি দেওয়ার জন্য বাগানে বাঁশ কাটতে থাকে এনামুল হক,সায়েম ও বকুলকে। এসময় জয়নগর প্রামাণিক পাড়ার আব্দুর রহিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাঁশবাগানে ঢুকে লোহার রডসহ অন্যান্য লাঠিসোঠা দিয়ে বেধরক মারপিট করে এনামুল হক,সায়েম ও বকুলকে রক্তাত্ব জখম করে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় লোকজন জখমীদের দ্রুত ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করে।

 

এঘটনার পর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সাংবাদিক নেতা আলাউদ্দিন আল আজাদ আব্দুর রহিমকে প্রধান আসামি করে এগারো জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেছে। এ বিষয়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। থানা পুলিশ সমস্ত পরিস্থিতি নজরদারিতে রেখেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট