1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের প্রতিনিধি দলের  সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ

ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের প্রতিনিধি দলের  সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এইচ.এম.সারওয়ার রফিক, শিবগঞ্জ থেকে………………………..

রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের ২৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সোনামসজিদ স্থলবন্দরে পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দরে পৌঁছেন তাঁরা। পরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেন।

 

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এভিএম মোহাম্মদ কামরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের উপদেষ্টা তপন কুমার চক্রবর্তী, সোনামসজিদ শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সিও ও শেখ সালাউদ্দিন, জেনারেল ম্যানেজার বেলাল হোসেন, পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি মোহাম্মদ আলিমুজ্জামান বকুল ও সিনিয়র ম্যানেজার টিপু সুলতানসহ অন্যরা। শেষে স্থলবন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট