1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারী দিবসে মা হল হতভাগ্য মানষিক ভারসাম্যহীন নারী,বাবা হয়নি কেউ? - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

নারী দিবসে মা হল হতভাগ্য মানষিক ভারসাম্যহীন নারী,বাবা হয়নি কেউ?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ……………………………………..

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের শয্যায় উসকোখুসকো এক মধ্যবয়সী নারী শুয়ে আছে। তার পাশে বুক জুড়ে আছে ফুটফুটে এক নবজাতক। ঐ নারী নবজাতকের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, আর ইতিবাচক নানান ফন্দি ফিকির করে গায়ে হাত বুলিয়ে আদর করছে। হাসপাতালের ওই নারীর শয্যার পাশে আরও কয়েকটা শয্যার রোগী ও তাদের স্বজনরা নবজাতকটার দিকে তাকিয়ে। আর বলছে,বাচ্চাটা খুব সুন্দর হয়েছে। নারী দিবসে পাগলিটা মা হলেন, অথচ বাচ্চাটার বাবা হলনা কেউ।

 

হাসপাতালে গিয়ে এই চিত্রের দেখা মেলেছে বর্তমানে মা মেয়ে দু’জনই সুস্থ রয়েছেন তবে জানাগেছে-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের মুদি দোকানের সামনে ঐ নারী পাগলির প্রসব বেদনা ওঠে। স্থানীয়রা জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই নারীকে ব্যাটারি চালিত অটো রিক্সাযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে। পরে সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্চায় ওই নারী কন্যা সন্তানের জন্ম দেন।

 

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আলমগীর বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি ঐ নারী পাগলীর প্রসব বেদনায় ছটফট করছে। পরে একটি অটোরিক্সাযোগে তড়িঘড়ি করে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জানতে পেরেছি ওই নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ ওই নারীকে সার্বিক সহযোগিতা করছেন। এছাড়াও নিজেই তার সার্বিক সহযোগিতার মাধ্যমে মানবতার পরিচয় দিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট