1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

রাজশাহীর বাঘায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………….

রাজশাহীর বাঘায় রোববার (৫ মার্চ) স্বামীর বাড়ির শয়ন কক্ষের বারান্দা থেকে মোসা. তরিনা বেগম (৪০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সে বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামের বাসিন্দা রাজদুল ইসলামের স্ত্রী। মৃত্যু ঘটনাটি রহস্যজনক বলে ধারণা পুলিশের ।

 

স্থানীয়রা জানান, এলাকার এক দোকানে বাঁকিতে নেওয়া পাওনা ৪ হাজার টাকার জন্য রাজদুল ইসলামকে চাপ দেন দোকানদার । সেই টাকা দেওয়ার জন্য শনিবার রাতে স্ত্রীর কাছে টাকা চান রাজদুল ইসলাম। এই টাকা দিতে না পারায় স্ত্রীকে অকথ্যভাষায় গালিগালাজ করেন রাজদুল ইসলাম । এই গালি-গালাজ সহ্য করতে না পেরে ঘরের বারান্দার রুয়া(ডাবের) সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

 

রাজদুল ইসলামের পারিবারের বরাদ দিয়ে বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, তরিনা বেগমের স্বামী মাদকে আসক্ত ছিলেন। স্ত্রীসহ পরিবারের লোকজন নানাভাবে বুঝিয়ে তাকে মাদক থেকে সরিয়ে আনতে পারেনি । এ নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝড়গা-বিবাদ হতো।

 

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় ৩০৬ ধারায় একটি মামলা করা হয়েছে বলে জানান আবদুল করিম । #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট