1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে কৃষি পন্য উৎপাদনে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নওগাঁর ধামইরহাটে কৃষি পন্য উৎপাদনে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………..

 

নওগাঁর ধামইরহাটে কৃষি পন্য উৎপাদনে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জনের ৩টি ব্যাচে ৯০ জন কৃষক-কৃষানীকে দুই দিনের কৃষক প্রশিক্ষনের গতকাল সমাপণী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে এম মুনজরে মাওলা।

 

প্রশিক্ষণে পরিবারিক পুষ্টি বাগান স্থাপন, নতুন ফলবাগান স্থাপন ও পুরাতন ফলবাগান পরিচর্যা, উচ্চমুল্য ফসলচাষ এবং নতুন ফসল বিন্যাস ও তৈল ফসলের সম্প্রসারণ বিষয়ে আরও প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. খিজির আহমেদ প্রাং, ধামইরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো.আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ। কৃষকগণ প্রশিক্ষণলদ্ধ জ্ঞান তাদের পরিবারিক জীবনে কাজে লাগিয়ে নিজেরে জীবনের মানের আর্থিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা কৃষি অফিস।#

এডিট: আরজা/০২

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট