1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে আগুন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

রাজশাহীতে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে আগুন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান……………………………………………….

 

রাজশাহী শিরোইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনে আগ্নিকাÐের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১২ জুন) সকালে যাত্রার ১০ মিনিট আগে পাওয়ার কার স্টার্ট করলে একটি বগির টয়লেটের লাইটের সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপক যন্ত্র দিয়ে তা নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি শোভন চেয়ারের কোচ বাতিল করে ট্রেনটি এক ঘণ্টা দেরিতে খুলনার উদ্দেশে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

 

পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (১২ জুন) সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

 

তিনি বলেন, শোভন চেয়ারের একটি বগির টয়লেটের রড লাইটে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। প্রচÐ ধোঁয়ায় বগিটি আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়া দেখে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। অল্পের জন্য সবাই রক্ষা পান।

 

রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার আরও বলেন, আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বগির যাত্রীদের অন্য বগিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা সিট পাননি তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। আগুন নেভানোর পর বগিটি খুলে রেখে ট্রেনটি এক ঘণ্টা দেরিতে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে।#

 

এডিট: আরজা/০১

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট