1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি: জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় জাতীয় ভোটার দিবসের র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা থেকে…………………………………..

“ ভোটার হব নিয়ম মেনে , ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, শিক্ষা অফিসার মনিরা খাতুন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, হাট-গাঙ্গোপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক প্রমুখ।

 

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সোবহান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীজন। ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তকালে সকল তথ্য সঠিক ভাবে দেয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। সামান্য ভুলের কারনে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে লোকজনদের। তথ্য সংগ্রহ থেকে ভোটার তালিকা চূড়ান্ত করা পর্যন্ত প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। ভোটার হওয়ার চেয়ে ভুল সংশোধনী অনেক জটিল। দিনের পর দিন ঘুরেও ভুল সঠিক করা কষ্টসাধ্য হয়ে পড়ে তাই নিয়ম মেনে ভোটার তালিকায় নাম তুলতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট