1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারা'য় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হামিদের দাফন সম্পন্ন  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাগমারা’য় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হামিদের দাফন সম্পন্ন 

  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধি………………………………………………….

রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়েছে।

 

মঙ্গলবার  সন্ধ্যায় মচমইল গ্রামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আব্দুস সালাম, হযরত আলী, সাবেক আলী, আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, আওয়ামী লীগ নেতা আজাহার আলী, আব্দুল মজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রমুখ।

 

এছাড়াও মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক ও মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা।

 

মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি সহ মরহুমের আত্মীয় – স্বজন ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের দাফন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট