1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাবি ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়াউল কবীর ……………………………

জেলার গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। আরো দুজন আরোহী আহত হয়েছে। আজ রবিবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী এলাকার চাপাল গ্রামেের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিক্ষার্থী হলেন রাজশাহী মহানগর মতিহার থানার বুধপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আবু সাঈদ ওসামা (২২) । নিহত শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে। রাজশাহী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ ওসামাকে মৃত ঘোষণা করেন বলে পোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট