1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় প্রথম ধাপে ' বীর নিবাস ' পেলো ৬ বীর মুক্তিযোদ্ধা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রাজশাহীর বাগমারায় প্রথম ধাপে ‘ বীর নিবাস ‘ পেলো ৬ বীর মুক্তিযোদ্ধা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা থেকে………………………..

রাজশাহীর বাগমারায় প্রথম ধাপে ৬ জন বীর মুক্তিযোদ্ধা পেলো বাসগৃহ ‘বীর নিবাস’। বুধবার সারা দেশের ৫ হাজার বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস হস্তান্তর করা হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ‘বীর নিবাসের’ চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘ বীর নিবাস’ প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে যে সকল বীর নিবাসের কাজ শেষ হয়েছে সেগুলোর চাবি হস্তান্তর করা হলো। একতলা বিশিষ্ট প্রতিটি বীর নিবাসের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের প্রতিকী চাবি হস্তান্তর উপলক্ষে প্রশাসনের আয়োজনে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

একাডেমিক সুপারভাইজার ড. মোহাঃ আব্দুল মুমীত এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, বীরেন্দ্রনাথ প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সহকারী প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন সহ সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর নিবাস’ প্রদান করা হবে। এদের মধ্যে প্রথম ধাপে ৬ জনের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। পরের ধাপে অবশিষ্ট ৬ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট