1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে এইচএসসি’র ফলাফলে মহিলা ডিগ্রী কলেজে শতভাগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে এইচএসসি’র ফলাফলে মহিলা ডিগ্রী কলেজে শতভাগ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………..

সারাদেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশিত হয়েছে। ফলাফলে অংশগ্রহণকারী ৫১ জনের সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ ও পেয়েছেন কয়েকজন শিক্ষার্থী। উপজেলা সদরে একমাত্র মহিলা ডিগ্রী কলেজের এই ফলাফলে অভিভাবক মহল ও সুধীজনেরা সাধুবাদ জানিয়েছেন।

 

জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে জুলেখা খাতুন জানান,  আমার এই ফলাফল অর্জনে আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ ও আমার পিতা-মাতার ভূমিকা মুখ্য ছিল, মনোযোগ সহকারে পড়ালেখা করলে অবশ্যই ভাল ফলাফল অর্জন সম্ভব।

 

ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মো. ফিজার আহমেদ বলেন, ‘এই ফলাফলে নারী শিক্ষার ক্ষেত্রে মহিলা ডিগ্রী কলেজ আরও একধাপ এগিয়েছে, সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের নিবির পরিচর্যার কারণেই এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

 

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, দেশ ও জাতি গঠনে নারীর ভূমিকা অনস্বীকার্য, সু-শিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে শতভাগ ফলাফল যেন অব্যাহত থাকে, সে লক্ষে সকল সম্মানিত শিক্ষকবৃন্দকে আরও আন্তরিক হওয়ার বিকল্প নেই, আমি উত্তীর্ণ সকল শিক্ষার্থী ও কলেজের শিক্ষক তথা গভর্ণিং বডির সদস্যদেরও অভিবাদন জানাই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট