1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মহানবী (সা.)কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন রাজশাহীর বাঘায় - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

মহানবী (সা.)কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন রাজশাহীর বাঘায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

ছবি: হাবিল

 

#  হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহী………………………………………

 

মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর বক্তব্য,কটূক্তি ও ব্যঙ্গ করার কারণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুসলিম উম্মা ব্যানারে আয়োজিত বাঘার সাধারণ মুসল্লিরা। শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পর বাঘার পুরাতন বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ মুসল্লিরা।

মানববন্ধন শেষে প্রতিবাদকারী মুসল্লিরা একটি মিছিল নিয়ে বঙ্গবন্ধু চত্তর হতে পৌরমোড়,বাঘা বাজার প্রদক্ষিণ করে বাঘা মাজারে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন।

 

এসময় বক্তরা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না।ধর্মীয় অপবাদ ছডিয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকাণ্ড গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রসায়িক সম্প্রীতি বিনষ্টের স্পষ্ট পায়তারা। এছাড়া তারা সম্প্রীতির বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।

 

বক্তরা আরও বলেন, মুসলিমদের চিন্তা-চেতনায় আঘাত করা কোনোভাবেই কাম্য নয়। মহানবী (সা.) কে নিয়ে বিদ্রুপ করা মুসলিমরা কখনোই মেনে নেবে না। তিনি সর্বস্তরের সকলকে এর প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান।

 

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।#

এডিট: আরজা/০৬

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট