1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে ফেনসিডিল ও প্রাইভেট কারসহ যুবক গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর মোহনপুরে ফেনসিডিল ও প্রাইভেট কারসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………..

রাজশাহীর মোহনপুর উপজেলায় বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কার (নম্বর-ঢাকা মেট্রো-গ, ১৫-৮৬৫৩ টয়োটা মটরস) ও মোবাইলসেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২ টার সময় মোহনপুর উপজেলার খানপুর-বাগবাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট গ্রামের সাদেক আলীর ছেলে মিনহাজুল ইসলাম সবুজ (২৬)।

 

তবে গ্রেপ্তারকৃত যুবক মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের পাশে শ্বশুর আজাহার আলীর বাড়ি অধিকাংশ সময় থাকতেন। তার বাবা সদ্য বিদায়ী ট্রাফিক পুলিশ সদস্য।

 

মোহনপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, উপজেলার খানপুর-বাগবাজার আনারুল ইসলামের ওষুধের দোকানের সামনে একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিল বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু জাহেদ শেখ সঙ্গীয় অফিসার ফোর্স ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে প্রাইভেট কারটির ভিতর থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করে। পরে ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

 

এ বিষয়ে মোহনপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট