1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর প্রবীণ সাংবাদিক জিল্লুর রহমান এর মৃত্যুতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের শোক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রাজশাহীর প্রবীণ সাংবাদিক জিল্লুর রহমান এর মৃত্যুতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের শোক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………….

রাজশাহীর প্রবীণ সাংবাদিক মো: জিল্লুর রহমান আজ মঙ্গলবার ভোনটার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ে ছাড়াও নাতী- নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে রাজশাহী সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

জিল্লুর রহমান এর মৃত্যুতে রাজশাহীর সিনিয়র সাংবাদিক দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মনে করেন রাজশাহীর সাংবাদিক মহল একজন ন্যায় নিষ্ঠাবান, সৎ ও নির্ভীক সাংবাদিককে হারোলো।শোক বার্তায় তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

 

উল্লেখ্য, সাংবাদিক জিল্লুর রহমান দৈনিক বার্তা (সরকারী), দৈনিক শানসাইন, দৈনিক লালগোলাপসহ অসংখ্য পত্র-পত্রিকার সাথে সাংবাদিক হিসেবে ওতোপ্রতোভাবে জড়িত ছিলেন।মৃত্যুর আগ পর্যন্ত তিনি নওহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

হাসি-খুশী ভরা এ মানুষকে কেউ কোনদিন কাঁদতে দেখেনি।অথচ সে আজ সবার অজান্তে সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য চলে গেলেন স্থায়ী ঠিকানায়।তার জন্য সবার দোয়া রইল আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট