1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শপথ নিলেন রাজশাহীর বাঘা পৌরসভার নির্বাচিত মেয়র-কাউন্সিলরা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………..

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ নিয়েছেন জেলার বাঘা পৌরসভার নব নির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের ৩জন কাউন্সিলর (নারি) ও ৯জন সাধারন কাউন্সিলর। সোমবার (৩০ জানয়ারী’২৩) সকাল ১১টায় বিভাগীয় কমিশনার মো. জিএসএম জাফর উল্লাহ তাদের শপথ বাক্য পাঠ করান।

 

উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজশাহী বিভাগের পরিচালক ও যুগ্মসচিব এনামুল হক। প্রতিক্রিয়া ব্যক্ত করে মেয়র আক্কাছ আলী বলেন, আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে সর্বস্তরের জণগনের সহযোগিতায় স্বপ্নের পৌরসভা গঠনে কাজ করবো। এর আগে পৌরসভার দ্বিতীয় ধাপের নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন আক্কাছ আলী। এবারে চতুর্থ ধাপের নির্বাচনে ৫বছরের জন্য মেয়রের চেয়ারে বসলেন তিনি।

 

উল্লেখ্য,গত বছরের ২৯ ডিসেম্বর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন- সাবিনা বেগম, হাজেরা বেগম ও মনোয়ারা বেগম। সাধারণ কাউন্সিলর পদে- কামাল হোসেন, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান, আসলাম সর্দার, মাজেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস সরকার, মমিনুল ইসলাম, শফিকুল ইসলাম ও জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে বাঘা উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম বলেন, একই সাথে নাটোরের বনপাড়া পৌরসভার নির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারন কাউন্সিলরদেরও শপথ বাক্য পাঠ করানো হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট