1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারা'য় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাগমারা’য় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা, রাজশাহী প্রতিনিধি………………………………………….

রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভার কার্যক্রম শুরু হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান এর পরিচালনায় উপস্থিত ছিলেন, মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, সমগ্র উপজেলার উন্নয়ন করতে হবে। আর উন্নয়ন করতে চাইলে উন্নয়নের দায়িত্বে থাকা সবাইকে নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজ দায়িত্ব পালন না করলে সঠিক ভাবে উন্নয়ন সম্ভব না। শুধু মুখে বললে কাজ হবে না। সমন্বিত পরিকল্পনার আলোকে এগিয়ে যেতে হবে। সমন্বিত পরিকল্পনা ছাড়া সঠিক ভাবে উন্নয়ন সম্ভব না।

 

তিনি আরো বলেন, প্রশাসন থেকে শুরু করে আইন শৃংখলা বাহিনী সহ স্থানীয় জন প্রতিনিধিদের ভূমিকা প্রধান। নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার সমাধান চাইলে গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান করতে পারে।

 

তিনি আরো বলেন, ছোট খাটো ঘটনাকে টেনে বড় করার দরকার নেই। দেশ এগিয়ে যাচ্ছে তাই দেশের এই উন্নয়নের গতিকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরী। উপজেলায় সরকারী অনেক প্রকল্পের কাজ চলমান রয়েছে। সেগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। বসে থাকার সময় নেই। প্রত্যন্ত এলাকার উন্নয়ন বিষয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সজাগ হতে হবে। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকা একান্ত প্রয়োজন। এছাড়া উপজেলার বিভিন্ন বিলে আবাদী জমিতে পুকুর খনন বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান লুৎফর রহমান, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান রঞ্জু, মোজাম্মেল হক, শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বিদ্যুৎ অফিসের ডিজিএম মিনারুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সহ মাসিক সমন্বয় সভার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট