1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারা'য় অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাগমারা’য় অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা থেকে………………………….

রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধী ও শারীরিক অক্ষম ২৯ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় হুইল চেয়ার বিতরণ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

প্রধান অতিথি তাঁর বক্তেব্যে বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। জনগনের কল্যাণে সর্বদায় কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের অসহায় প্রতিবন্ধী ও শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। কাউকে পিছনে ফেলে নয় সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলেছে আওয়ামী লীগ সরকার। শারীরিক সমস্যাগ্রস্ত কোন ব্যক্তি যেন পরিবারের বোঝা না হয়ে থাকে সে দিকে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে। শারীরিক ভাবে অক্ষম সকল ব্যক্তিকে নানামুখী সুবিধার মাঝে এনেছে সরকার। প্রতিবন্ধী বা শারীরিক অক্ষম কোন ব্যক্তির যেন গতি বন্ধ না হয় সে জন্য হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। হুইল চেয়ারে শারীরিক অক্ষম ব্যক্তিরা চলাচল করতে পারবে।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ইউনিয়ন সমাজকর্মী আব্দুল মতিন, ইদ্রিস আলী, অফিস সহায়ক হুমায়ন কবীর প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট