1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় তুচ্ছ ঘটনায় বোরহান হাওলাদার নামের এক দোকানদারকে মারপিট করে আহত করার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক  বাঘায় ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক ধানের শীষে ভোটের আহ্বান: কানসাটে বিএনপির নির্বাচনী জনসভা শিবগঞ্জের কানসাট রাজাবাড়ি ফুটবল মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা  ভোলাহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির বিশাল  নির্বাচনী জনসভা  আপনারাদের কাছে ভুলত্রুটি করলে আপনারা ক্ষমা করি দিবেন: ডি এম জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাজশাহী কারাগারের ২০৪ বন্দী নওগাঁয় প্রায় ২ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ, ব্যস্ত কৃষকরা ধানের শীষের প্রার্থী সিন্ডিকেটের মাধ্যমে নমিনেশন কিনে এনে বিএনপি: স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু

আত্রাইয়ের গ্রাম-বাংলা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় খেজুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই থেকে হারিয়ে যেতে বসেছে দেশীয় জাতের খেজুরের গাছ।এক সময় আত্রাই উপজেলায় ব্যাপক খেজুর গাছ দেখা গেলেও বর্তমানে আর তেমন একটা দেখা যায় না এ ফলের গাছটি।

বাজারে আম,জাম,কাঁঠাল,লিচুসহ বিভিন্ন ধরনের রসালো ফলে ভর্তি থাকলেও আর তেমন একটা দেখা মেলেনা দেশীয় খেজুরের গাছ। দেশীয় খেজুরের খুব বেশি কদর না থাকলেও এ ফল নানা রকম পুষ্টিগুনে সমৃদ্ধ। পুষ্টিবিদদের মতে,দেশীয় খেজুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম,সালফার, আয়রন,পটাসিয়াম,ম্যাঙ্গানিজ কপার,ম্যাগনেসিয়াম,ভিটামিন বি-৬,ফলিক এ্যসিড,আমিষ ও শর্করা। এছাড়াও দেশি পাকা খেজুর খেতেও খুব সুস্বাদু।এক সময় পথে-প্রান্তরে,মাঠে-ঘাটে ছিল সারি সারি খেজুর গাছ।ঐ মৌসুমে যেদিকে চোখ যেত দেখা যেত গাছে ঝুলে থাকা থোকা থোকা খেজুর। জ্যৈষ্ঠের শেষে থেকে শ্রাবন মাস পর্যন্ত গাছ থেকে খেজুরের ছড়ি সংগ্রহের উৎসবে মেতে উঠত গ্রামের কিশোর-কিশোরীরা। বর্তমানে দিনদিন গ্রামগঞ্জ থেকে হারিয়ে যেতে বসেছে দেশীয় খেজুর গাছ।

খেজুর গাছে শীতের প্রথম ভাগে ফুল আসে। পরে ফুল থেকে পরিপক্ক হতে সময় লাগে প্রায় চার মাস। আষাড়ের প্রথম ভাগে পাকতে শুরু করে দেশি খেজুর গুলো। সবুজ রং থেকে গাঢ় হলদে হলে পরিপক্ক হয়। থোকা কেটে লবন-পানিতে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলে খেজুরগুলো পেকে যায়।

এ খেজুরে প্রচুর পরিমাণ বিভিন্ন স্বাস্থ্যকর উপাদান রয়েছে। খেজুর হার্টের রোগীদের জন্য বেশ উপকারী। খেজুর রক্ত উৎপাদনে সহায়তা করে।এছাড়াও ফলটি হজমবর্ধক এবং পাকস্থলি ও যকৃতের শক্তি বাড়ায়। খেজুরের বীজ রোগ নিরাময়,খেজুর ফুলের পরাগরেণু পুরুষের বন্ধ্যাত্ব দূর করে শুক্রাণু বৃদ্ধি করতেও সাহায্য করে।

আবহাওয়া ও জলবায়ুগত কারণে  দিনদিন খেজুর গাছ মরে যাচ্ছে এবং অযত্ন-অবহেলায় যত্রতত্র বেড়ে ওঠা এ গাছ মানুষের অনেক উপকারে আসলেও তেমন একটা কদর নাই বললেই চলে। যে কারণে আর পূর্বের মতো এ গাছ দেখা যায় না। এছাড়া দিন দিন ইটভাটায় খেজুর গাছ জ্বালানী হিসাবে ব্যবহার বৃদ্ধির কারণেও কমতে শুরু করেছে উপকারী এ গাছটি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট