1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে খেলাধুলা'র বিকল্প নাই - সামসুজ্জোহা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে খেলাধুলা’র বিকল্প নাই – সামসুজ্জোহা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় আরাফাত রফমান কোকো স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ -২ (পত্নীতলা – ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির  কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান (জোহা) বলেন- “দীর্ঘ সতের বছর পত্নীতলায় খেলাধুলার কোন পরিবেশ ছিলো না।  আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা মাঠ দখল সহ নানান অপকর্মে লিপ্ত ছিলো। যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে খেলাধুলা’র বিকল্প নাই।

তিনি আরো ব লেন, আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের ক্রিড়া প্রেমী মানুষ।  তার ধারাবাহিকতায় প্রতিটি স্থানে আবারও খেলাধুলার চর্চা করার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার নজিপুর পাবলিক মাঠে পত্নীতলা থান বিএনপি ও  নজিপুর পৌর বিএনপি, যুবদল এবং এর সহযোগী সংগঠনের আয়োজনে পত্নীতলা থানা বিএনপির আহবায়ক  আক্কাস আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা থানা বিএনপির সাবেক সভাপতি মোকসেদুল হক ছিরি, পত্নীতলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল,  নজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক, পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব, সিনিয়র জন্য আহবায়ক বাইজিদ রায়হান শাহীন, যুবদলের নেতা আব্দুল কাদের, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক  এ.জেড মিজান, যুব নেতা শাহির হোসেন শিপু , থানা  শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাগর হোসেন  প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।  উদ্ভোধনী খেলায়  রাজশাহী ফুটবল উন্নয়ন সমিতি RSP নওগাঁ দলকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট