1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টে নাগরী ও জামালপুর ইউনিয়ন বিজয়ী - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাপাহারে ৬টি কারেন্ট ও ১টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে ধ্বংস সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা আদালতের রায় ও নোটিশ অমান্য করে জমি দখল: ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আরএমপি কমিশনারের কাছে আবেদন নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’

কালীগঞ্জে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টে নাগরী ও জামালপুর ইউনিয়ন বিজয়ী

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা) ২০২৪ এর ফাইনাল খেলা অুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক) নাগরী ইউনিয়ন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা) জামালপুর ইউনিয়ন বিজয়ী হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) বিকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান।

বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক আকন্দ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সাংবাদিক, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেবৃবৃন্দ সহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালক খেলায় নাগরী ইউনিয়ন দল ২-০ গোলে জাঙ্গালীয়া ইউনিয়ন বালক দলকে হারিয়ে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালিকা দল জামালপুর ইউনিয়ন ৩-০ গোলে মোক্তারপুর ইউনিয়ন বালিকা দলকে হারিয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করার গৌরব অর্জন করে। খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট