1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘা সড়কে  ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী আহত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘা সড়কে  ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী আহত

  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বাই সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসার পথে, পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় পড়ে নবম শ্রেণির ছাত্রী সমাপ্তি কুমার সরকার (১৪) আহত হয়েছে। আহত সমাপ্তি কুমার রাজশাহীর বাঘা উপজেলা সদরের রহমতুউল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং উপজেলার বলিহার গ্রামের শ্যামল কুমার সরকারের মেয়ে। বর্তমানে সে রামেক হাসপাতারের ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

বিদ্যালয়ের পশ্চিম পাশের হোটলের সামনে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় ছাত্রী। ঘটনার পর,স্থানীয় জনতা ট্রাকটি আটক করে চালক আবদুল আলিমকে মারধর ও সড়কে দাঁড় করে রাখা যাত্রী বাহীসুপার ছনি পরিবহনের গ্লাস ভাংচুর করে।

স্থানীয়রা জানান, রোববার (২ জুন) সকাল ৭টার দিকে বাই সাইকেল চালিয়ে বিদ্যালয়ের আসছিল ওই ছাত্রী। বিদ্যালয়ের প্রবেশ গেটের পশ্চিমে সড়কে দাঁড় করা সুপার সনি পরিবহনের পাশ দিয়ে আসার সময় পেছন থেকে আসা পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় পাঁকা সড়কে ছিটকে পড়লে, ট্রাকটির পেছনের চাকায় লেগে ডান হাত ও ডান পা গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, রামেক হাসপাতারের ১ নম্বও ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রচুর পরিমানে রক্ত ক্ষরণের কারণে রক্ত দেওয়া হয়েছে। এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক । বাঘা থানার ওসি (তদন্ত) সোয়েব খান বলেন, ছাত্রীর ভাই রঞ্জন কুমার সরকার বাদি হয়ে ট্রাক চালককে অভিযুক্ত করে মামলা করেছেন। পাথরসহ ট্রাকটি জব্দ ও চালক আবদুল আলিমকে আটক করা হয়েছে। সে টাংগাইলের সখিপুরের গেচুয়া গ্রামের আবদুল হালিমের ছেলে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট