1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১ শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত ধোবাউড়ায় ব্র্যাক আইনি সুরক্ষার উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বল্প আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

নওগাঁর আত্রাইয়ে গণসৌচাগার স্থাপনের দাবিতে মানব বন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদি্‌দন টগর, নওগাঁ প্রতিনিধি……………………………………………………

গণসৌচাগার স্থাপনের দাবিতে নওগাঁর আত্রাইয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার (৭মার্চ) বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার তিন রাস্তার মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা পরিষদ কমপ্লেক্স নামে বরাদ্ধ হওয়া টেন্ডারকৃত গণ সৌচাগার উপজেলার সাহেবগঞ্জ বাজারে স্থাপন করে উপজেলার আট ইউনিয়ন থেকে সেবা নিতে আসেন এবং ব্যবসা বাণিজ্য করতে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনের আগমন ঘটে। এ ছাড়া স্থানীয় দোকান মালিক/ কর্মচারীরা বাজারে স্থাপিত গণসৌচাগার দীঘদিন থেকে অকেজো বা নষ্ট থাকার কারণে ব্যবহার করতে পারছেন না। এবিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদকে বার বার অবহিত করেও কোন সুরাহ না হওয়ার কারণে আজ বাধ্য হয়ে মানববন্ধনে সম্পৃর্ক্ত হয়ে দাবি জানিয়েছেন।

বক্তারা আরও বলেন, বাজারে গণসৌচাগার স্থাপন হলে উপজেলায় আগত সেবা নিতে আসা ও স্থানীয় দোকান মালিক/ কমচারীরা উপকৃত হবেন এবং পরিবেশ দূষন হবে না । গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। সার্বিকভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে পারে। ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়বে শুধু তাই নয়, এর ফলে পরিবেশ ভালো থাকবে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতির সভাপতি মোঃ ইদ্রিস শেখ, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পল্টু, সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাবু, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ করিম ফৌজদার,ব্যবসায়ী মোঃ ইসরাফ্রিল আলম, মোঃ আরিফ হোসেন, গোপাল চন্দ্র শীল, সঞ্জয় কুমার দাশ প্রমূখ। মানববন্ধন শেষে আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে স্মারক লিপি প্রদান করা হয় ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট