1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
৭ মার্চ উপলক্ষ্যে বাঘায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

৭ মার্চ উপলক্ষ্যে বাঘায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………..

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন উপজেলা চত্বরে এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়ল আহমেদ, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, নৌ কামান্ডো বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,অধ্যক্ষ নছিম উদ্দীন,শিক্ষা অফিসার মামুনুর রহমান,প্রধান শিক্ষক আনজারুল ইসলাম প্রমুখ।

জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন- ্এ ভাষণ জনগণকে শুধু অনুপ্রাণিতই করেনি, গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত করেছে এবং তাদের স্বাধীনতাও এনে দিয়েছে।ইতিহাসে যেসব নেতারা ভাষণের মধ্য দিয়ে জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন সেই ভাষণগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে স্থান পেয়েছে।উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন, মোকাদ্দেস আলী সরকারসহ র্বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থী। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট