1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী মহানগর যুবলীগের নানা কর্মসূচি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী মহানগর যুবলীগের নানা কর্মসূচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি……………………………………………………………..

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১১ নভেম্বর শনিবার। ১৯৭২ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এদিকে, দিবসটি উপলক্ষে নানা আয়োজন হাতে নিয়েছে রাজশাহী মহানগর যুবলীগ। বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে-শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখার কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কেক কাটা কর্মসূচি।

উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতাকর্মীকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট