1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
৩ নভেম্বরকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

৩ নভেম্বরকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ………………………………………………..

৩ নভেম্বরকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। একইসঙ্গে জাতীয় নেতাদের হারানো ডায়েরী উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে জেল হত্যা দিবস স্মরণে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা এমন দাবি জানান।

 

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- বিশিষ্ট পরিবেদবিদ কাজি রকিব উদ্দীন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, শিশু বিষয়ক সম্পাদক মো. সাকিব, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দীন, বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানি, বিশিষ্ট সমাজসেবী আওরঙ্গজেব প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে এবং দেশকে পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নিতে জেলাখানার ভেতরে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। নষ্ট করে দেয়া হয় তাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র। হারিয়ে যায় জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদ ও শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা কাছে থাকা ডায়েরী। যাতে ছিল গুরুত্বপূর্ণ তথ্য। তারা বলেন, হারানো সেই ডায়েরী পড়লে সমৃদ্ধ হবে তরুণ প্রজন্ম। জানা যাবে অনেক অজানা বিষয়। ডায়েরীটি উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এছাড়া ৩ নভেম্বরকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে। সভা থেকে দেশের স্বাধীনতা বিরোধী চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বক্তারা।

 

এদিনের সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য মো. আল-আমিন হোসেন, জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, সানোয়ার আরিফ, মাসুদ রানা, ফারজানা হক, সামিউল ইসলাম সামু, সালাউদ্দিন আহমেদ সোহাগ, সাহিদ সনু, আরিফুল ইসলাম আরিফ, হাবিবা খাতুন, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম ইয়াসমিন আরা হক, মো. সাইদ ইকবাল প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট