1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আটটি ভেন্যু চূড়ান্ত করেছে দক্ষিণ আফ্রিকা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মানুষের অকল্যাণ হয় এমন কাজ বিএনপি করবে না: বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আটটি ভেন্যু চূড়ান্ত করেছে দক্ষিণ আফ্রিকা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে  আয়োজন করবে  দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।  তবে নিজ মাঠে বিশ^কাপ ম্যাচের  জন্য আটটি ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, প্রিটোরিয়ার ে পার্ক, ডারবানের কিংসমিড, কেবের্হার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোলান্ড পার্ক, কেপ টাউনের নিউল্যান্ডস, ব্লমফন্টেইনের ম্যানগং ওভাল ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ককে বেছে নিয়েছে সিএসএ।

দক্ষিণ আফ্রিকান নিউজ-২৪ ওয়েবসাইটকে সিএসএর প্রধান নির্বাহি ফোলেতসি মোসেকি বলেন, ‘ বিমানবন্দর থেকে দূরত্ব ও হোটেল রুমের সহজলভ্যতা  সব কিছু বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু বাছাই করা হয়েছে।

এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। এর আগে ২০০৩ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল তারা। এবারই প্রথম বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে নামিবিয়া।
টুর্নামেন্টের তিন আয়োজক দেশের মধ্যে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বিশ^কাপের টিকিট পেতে আফ্রিকান কোয়ালিফায়ারে খেলতে হবে নামিবিয়াকে।#বাসস

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট