1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় তিরস্কারমূূলক হুলু বাবা কথা বলার জেরে মারধর, আহত-৪ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

বাঘায় তিরস্কারমূূলক হুলু বাবা কথা বলার জেরে মারধর, আহত-৪

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………..

হুলু বাবা’ বলে কথা বলার জের ধরে বুধবার(৮মে’২৪) বিকেল পৌণে ৪টায় মনিগ্রাম বাজারে মারধরের ঘটনা ঘটেছে। এতে উপজেলার বলিহার গ্রামের সবজি ব্যবসায়ী শামীম হোসেনসহ ৪জন আহত হয়েছে। আহত অপর ৩জন হলেন-শামীমের বাবা আকছেদ আলী,তার ভাই আশিক হোসেন ও শামীমের শ্বশুর আব্দুর রহিম। তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আশিক হোসেন ও আব্দুর রহিমকে ভর্তি করা হয়েছে।

জানা যায়,গত মঙ্গলবার(৭ মে) সন্ধ্যায় উপজেলার খেড়–র মোড় এলাকায় বলিহার গ্রামের বাসিন্দা রাজু আহমেদকে হুলুবাবা বলে তিরস্কার মূলক কথা বলে শামীম হোসেন। রাগান্বিত হয়ে রাজু আহমেদ তার কথার প্রতিবাদ করলে বেশ্যার বেটা বলে রাজু আহমেদকে গালি দেয় শামীম হোসেন। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নাঈম হোসেন জানান,আগের ঘটনার জের ধরে বুধবার মনিগ্রাম হাটবারের দিন বিকেলে রাজুর বাবা জিয়া হোসেনসহ তার আত্মীয় শামীম হোসেনের সবজির দোকানে হামলা চালিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করে। তাকে রক্ষা করতে গেলে শামীমসহ তার বাবা আকছেদ আলী, ভাই আশিক হোসেন ও শামীমের শ্বশুর আব্দুর রহিম আহত হয়।

জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুল ইসলাম বলেন,আশিকের মাথায়,শামীমের নাকে ও আব্দুর রহিমের ডান হাতের হাড়ে আঘাত প্রাপ্ত হয়েছে। আকছেদ আলীর তেমন কোন জখম হয়নি। এ বিষয়ে রাজুর বড় ভাই রায়হান আলী জানান, হুলুবাবা বলে তিরস্কার মূলক কথার প্রতিবাদ করলে ছোটভাই রাজুকে আগের দিন মারধর করে শামীমসহ তার পক্ষের লোকজন। তবে বুধবার মনিগ্রাম হাটে মারধরের বিষয়ে কিছু জানেননা বলে জানান।

মনিগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক আফাজ উদ্দীন জানান,মারধরের খবর শুনেছি। তবে কি নিয়ে ঘটনার ঘটেছে তা জানেননা।

অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন,অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট