1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
১৫ বছর কনডেম সেলে থাকা রাজশাহীর  দুই ফাঁসির আসামি খালাস - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক

১৫ বছর কনডেম সেলে থাকা রাজশাহীর  দুই ফাঁসির আসামি খালাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………..

১৫ বছর ধরে কনডেম সেলে থাকা রাজশাহীর গোদাগাড়ীর দুই ফাঁসির আসামিকে খালাস দিয়েছেন দেশের আপিল বিভাগ। আরেক ফাঁসির আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে আপিল বিভাগ তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

 

খালাস পাওয়া দুইজন হলেন- ইসমাঈল হোসেন বাবু ও সোনাদি। আর ফাঁসির দণ্ড থেকে যাবজ্জীবন পাওয়া আসামির নাম তরিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

 

আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

 

২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত।

 

পরবর্তী সময়ে হাইকোর্ট সে রায় বহাল রাখেন। হাইকোর্টের সে রায় বাতিল করে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড থেকে দু’জনকে খালাস ও একজনকে যাবজ্জীবনের রায় দিলেন আপিল বিভাগ।#

সান/১৩

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট