1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ! পোরশায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতার উজ্জ্বল উপস্থিতি দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন  আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ভারতের আগ্রাসন ও পুশ-ইনের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজশাহীতে হিমাগার ভাড়া কমানোর দাবিতে আলু বেচাকেনা বন্ধ রাজশাহীর গোদাগাড়ীতে আকস্মিক বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে  স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি……………………………….

বাংলাদেশ কম্পিউটার সমিতি, রাজশাহী শাখার আয়োজনে ১৫-১৯ ফেব্রুয়ারি রাজশাহীর নবনির্মিত বিলাসবহুল এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিপণী বিতান স্বপ্নচূড়া প্লাজার উদ্বোধন এবং প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্যের জাঁকজমকপূর্ণ প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪, রাজশাহী’।  ‘তারুণ্য আর প্রযুক্তি/ স্মার্ট রাজশাহীর শক্তি/ তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৭০টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী’ উপলক্ষে আজ (১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার) বেলা ১২.৩০টায় রাজশাহীর ওম্যানস কলেজ রোডের মধুবন মাল্টিকুইজিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস রাজশাহী শাখার চেয়ারম্যান এবং প্রদর্শনীর আহ্বায়ক এ এফ কাশেমী সোহেল। এসময় বিসিএস রাজশাহী সিটি কর্পোরেশেনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, শাখার ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ এস.এম. মুসফিক-উস-সালেহীন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলামসহ প্লাটিনাম স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচালনায় কাদীরগঞ্জে অবস্থিত ‘স্বপ্নচূড়া প্লাজা’ আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন বিপণী বিতানে মিলবে কেনাকাটার স্বাচ্ছন্দ্যের পাশাপাশি সঠিক পণ্য কেনার নিশ্চয়তা। ‘স্বপ্নচূড়া প্লাজা’র ৩য় এবং ৪র্থ তলায় থাকবে প্রযুক্তিপণ্য প্রদর্শন এবং বিপণন কেন্দ্র। ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্যের এ বাণিজ্যকেন্দ্রটি। ১৪ ফেব্রুয়ারি থেকে অনানুষ্ঠানিকভাবে এ বাণিজ্যকেন্দ্র সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে।

প্রদর্শনীর আহ্বায়ক এ এফ কাশেমী সোহেল জানান, স্বপ্নচূড়া প্লাজার তৃতীয় এবং চতুর্থ তলায় অনুষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী। এই প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির সম্ভার নিয়ে ৭৫টি স্টল এবং ০৯টি প্যাভেলিয়ন থাকবে। প্রযুক্তিপণ্য ক্রয়ে মিলবে আকর্ষণীয় উপহার এবং মূল্যছাড়। মেলায় প্রবেশের টিকেটের উপর লটারি অনুষ্ঠিত হবে। ড্র’তে মিলবে আকর্ষণীয় উপহার। সম্মেলনে আরো জানানো হয়, দর্শনার্থীদের জন্য মেলায় ফ্রি ইন্টারনেট ও ওয়াই-ফাই জোনের সুবিধা মিলবে। এছাড়া প্রতিদিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিনি আরো জানান, এই প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির নিত্যনতুন ও জীবনধারাভিত্তিক আবিষ্কারের খোঁজ মিলবে যার মাধ্যমে সাধারণ জীবনে পাওয়া যাবে স্মার্ট সল্যিউশন। পাশাপাশি থাকবে সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্যে থাকবে ২টি সেমিনার ও বিটুবি সেশন।

‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী এর প্রবেশমূল্য ১০ টাকা। স্কুল শিক্ষার্থী এবং সংবাদকর্মীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট