1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় হীড বাংলাদেশের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদকবিরোধী পটগান অনুষ্ঠিত কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র মেলার শুভ উদ্বোধন লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৯টি টাচ ফোন সহ ৩ ইমো হ্যাকার আটক রূপসায় হীড বাংলাদেশের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদকবিরোধী পটগান অনুষ্ঠান  চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা  চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের জন্য নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি বুলবুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি  মোহাম্মদ ইস্রাফিল শাহীন, ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন শিবগঞ্জে ৩৪টি অসহায় পরিবার পেলো ২০টি হাঁসের বাচ্চা

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ ঢাকা) আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে পর্যটন বিচিত্রার সঙ্গে একটি সমঝোতা (এমওইউ) স্মারকে স্বাক্ষর

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হাকিকুল ইসলাম খোকন……………………………………………………………….

বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন, ‘১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৩ আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসাবে থাকতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত, এটি বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মেলা, যার বহুমাত্রিকতা রয়েছে, পর্যটন উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সমন্বিত উদ্যোগের পরিকল্পনা রয়েছে। আশা করছি, এই অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যটনসহ আঞ্চলিক পর্যটনে আমাদের সংযোগ আরও গভীর হবে। একই সঙ্গে পর্যটন শিল্প উন্নয়নে আমাদের প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটবে।

 

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ ঢাকা) আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে পর্যটন বিচিত্রার সঙ্গে একটি সমঝোতা (এমওইউ) স্মারক সই করেছে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। উভয়পক্ষে চুক্তিতে সই করেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল ।

 

এসময় বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান (অতিরিক্ত সচিব), এসএম তরিকুল ইসলাম (যুগ্ম সচিব), সচিব, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উপদেষ্টা খবির উদ্দিন আহমেদ, মেলার পরিচালক বোরহান উদ্দিন, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার হেড অব অপারেশন ও সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর রেজওয়ান মারুফসহ বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন । পর্যটন শিল্পকে উৎসাহিত করার জন্য বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ইন্টারকন্টিনেন্টালের হলরুমে এ চুক্তি সই হয়।

 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই মেলার অনুমোদন করেছে । এ বছর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের একটি প্রাক-ইভেন্ট হিসেবে এই মেলাটি পর্যটন ব্র্যান্ড ‘মুজিব’স বাংলাদেশ’ থিম বিবেচনায় আয়োজন করা হবে।

 

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ হওয়ায় পর্যটন শিল্পের প্রতি এই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতার প্রকাশ ঘটেছে। আমরা আশা করছি, বিগত বছরের ধারাবাহিকতায় এই বছরও দেশ ও বিদেশের শতাধিক পর্যটন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আসন্ন ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ভ্রমণ পিপাসুদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট