1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তেতুলিয়ার হারাদিঘী মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের উপর হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী মাদ্রাসার এক সম্মানিত শিক্ষকের গায়ে হাত তোলা এবং ছাত্রদের উপর চড়াও হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটে ১২ সেপ্টেম্বর ২০২৫ আনুমানিক রাত সাড়ে ৯ টায়।এ ঘটনায় স্থানীয় জনগণ ও ওলামায়ে কেরামের মাঝে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অতর্কিত হামলায় শিক্ষকের মাথার একাংশ ফেটে গেলে দ্রুত উপজেলা তেঁতুলিয়া হাসপাতালে শরণাপন্ন হন বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর তেতুলিয়ার সর্বস্তরের ওলামায়ে কেরাম একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে বিষয়টির বিচারকার্যের দায়িত্ব ইউনিয়ন চেয়ারম্যানের হাতে তুলে দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা তলিবুল্লাহ সাহেব বলেন, চেয়ারম্যানের উপর আমাদের আস্থা আছে। তাই এই বিচারের দায়িত্ব আমরা তার হাতেই অর্পণ করেছি এবং বিশ্বাস করি দ্রুত তিনি এই ঘৃণিত কাজের যৌক্তিক বিচার করবেন।

এ প্রসঙ্গে ৫ নং ইউনিয়নের চেয়ারম্যান তারেক রহমান জানান, আগামী রবিবার এই ঘটনার সুষ্ঠু বিচার করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন তেতুলিয়ার সর্বস্তরের ওলামায়ে কেরাম, যারা একযোগে এ ঘটনার নিন্দা জানান এবং ন্যায়বিচার নিশ্চিত করনে এবং সেই সাথে অভিযুক্ত কারীর বিরুদ্ধে শাস্তি দাবি করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট