
মোহাঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধি খুলনা ৪ ( রুপসা তেরখাদা -দিঘলিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন হাতপাখার বিজয় হলে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবেইনশাল্লাহ। তিনি বলেন হাতপাখায় ভোট দিলে কেউ ঠকবে না, দুর্নিতী বন্ধ হবে, হত্যা লুণ্ঠন বন্ধ হবে, আইনের শাসন কায়েম হবে, সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে।
তিনি হিন্দু – মুসলিম সবাই কে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। সোমবার দিন (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী রুপসা উপজেলার শিংহের চর, রহিম নগর, রামনগর,কলোনির মোড়,রুপসা ঘাট,কাস্টম ঘাট,ব্যাংকের মোড়,ইলাইপুর মোড়,জাবুসা চৌরাস্তা, তালিমপুর, শ্রীরামপুর,নতুনহাট, কাজদিয়াবাজার, তালতলারমোড়, সিদুরদাঙ্গা,আলাইপুর, চান্দেরমোড়, পিঠাভোগ,ঘাটভোগ,বামনডাঙ্গা, নরনিয়া,শিয়ালী বাজার গণসংযোগকালে এসব কথা বলেনন।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ ইউসুফ আলী, মাওঃ আসাদুল্লাহ হামিদী আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, মাওলানা হারুন-অর-রশিদ, মাস্টার জাফর সাদিক, নুরুল হুদা সাজু, মুফতি সোহেল, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ, মুফতি ফয়জুল্লাহ, আখতারুজ্জামান আক্তার, ফরহাদ মোল্লা, মাও শফিকুল ইসলাম, মুফতি নাজমুস সাকিব, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ সেলিম সরদার, মুফতি মিজানুর রহমান, আলহাজ্ব গোলাম কিবরিয়া, আব্দুল হাফিজ শেখ, শরিফুল ইসলাম, হেলাল শিকারি, হেলাল উদ্দিন, আলহাজ্ব ইকরামুল হক, শহিদুল ইসলাম মুন্সী, আকরাম আলী, জাহিদুল মোড়ল,প্রমুখ।#