1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৬৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার গাজীপুর……………………….

 

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে নাস্তিক ব্লগার আসাদ নূরের শাস্তির দাবিতে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট শুক্রবার দুপুরে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী জুমার নামাজের পর ভাদাত্তী মধ্যেপাড়া জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত আকারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে ভাদাত্তী মধ্যপাড়া জামে মসজিদের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছাড়াও অন্যান্য মসজিদের মুসল্লি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে আলমগীর হোসেন আলমের সঞ্চালনায় ভাদাত্তী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ৩নং ওয়ার্ড কাউন্সিলর জসীম উদ্দীন তারা শুভেচ্ছা বক্তব্যে নাস্তিক আসাদ নূরের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

 

মানববন্ধনের প্রধান বক্তা ভাদাত্তী মধ্যেপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী সজিবুল ইসলাম রূপগঞ্জী তার বক্তব্য বলেন, “নাস্তিক ব্লগার আসাদু নূর আমাদের মহানবী (সা:) এর শানে কুরুচিপূর্ণ কথাবার্তা ও ব্যঙ্গ করার কারনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশ সরকারের কাছে নাস্তিক আসাদ নূরের ফাঁসি চাই।”

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাদাত্তী মধ্যপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াসুর রহমান, আবদুল কাদের, মোঃ ইসরাফিল, আবদুল বাতেন প্রমুখ। মানববন্ধনে মিলাদের পর দোয়ার মাধ্যমে বিশ্বের সকল মুসলমানদের জন্য শান্তি কামনা করা হয় । গত০৪ই আগষ্ট ২০২৩ শুক্রবার “আসাদ নুর ব্লগ” থেকে আমাদের সবার প্রিয় নবী হয়রত মুহাম্মদ (সা:) ও মহা পবিত্র গ্রন্থ আল কোরআন শরীফ নিয়ে আজেবাজে কথাবার্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোস্যাল মিডিয়ায় পোস্ট করে এবং দ্রুত এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

 

অপরদিকে কালীগঞ্জ বাসীর উদ্যেগে কালীগঞ্জ নতুন সোনালি ব্যংক ও খোদেজা শপিং কমপ্লেক্স এর সমনে এক মানববন্ধন এর আয়োজন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা ওলামা সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাফিজ এর সভাপতিত্বে, মানবাধিকার কর্মী ফয়সাল আহমেদ সরকার এর সঞ্চলনায় মানববন্ধন টি অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ঃ চৌড়া মহিলা মাদ্রাসার শিক্ষক, মাওলানা সাইফুল ইসলাম। বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ভুট্টো,মাওলানা আলামীন, সাবরেজিস্টার জামে মসজিদ এর ইমাম মোঃ মজিবুর রহমান, মদিনাতুল মাদ্রাসা মোহতামিম ও বড়বাড়ি জামে মসজিদ এর ইমাম ও খতিব, জাতীয় ওলামা মাশায়েক আইমা পরিষদ এর সভাপতি মাওলানা আবু হানিফ, কালীগঞ্জে বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাফিজ।

 

বক্তরা অবিলম্বে ব্লগার আসাদ নূরের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।ব্লগার আসাদ নূর দেশে না থাকলেদ্রুত দেশে আনিয়ে আইন আনুক ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে মানব কল্যানের জন্য এবং বিশ্ব মুসলিম জাতীর জন্য বিশেষ দোয়া কামনা করেন : কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাফিজ। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট