1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উৎসবে মেতেছে ধামইরহাটবাসী

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………..

অবশেষে শত বাধা উপেক্ষা করে সারা বিশ্বকে জয় করে উদ্বোধন হলো বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু। শনিবার বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে স্বপ্নের এই সেতুর শুভ উদ্বোধনের মধ্যদিয়ে আরেকটি জয়ের স্বাদ উপভোগ করলো বীর বাঙ্গালী জাতি। আর সারাদেশ এই পদ্মা সেতুর উদ্বোধনে উৎসবের আমেজে ভাসছে। তারই ধারাবাহিকতায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নওগাঁর ধামইরহাটবাসীও মেতেছে আনন্দ উৎসবে।

 

ধামইরহাট উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পুলিশ প্রশাসন ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও এই উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মস‚চির আয়োজন করে।

 

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মস‚চি গ্রহণ করা হয়। এদিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রধানমন্ত্রীর পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন স্থানীয় সাংসদসহ সকল উপস্থিতি। পরে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে পৃথক ভাবে বর্ণাঢ্য সাজে একটি আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

 

পরে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাকিল আহমেদ বাদল, সাবেক সহ-সভাপদি এড. রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার ্ আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা, সম্পাদক আরজিনা বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার, সরকারী এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।#
এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট