1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্কুল ছাত্র  হত্যায় ওবায়দুল কাদেরসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

স্কুল ছাত্র  হত্যায় ওবায়দুল কাদেরসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা 

  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরার রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছাবিদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমুর আদালতে এই মামলা দায়ের করেন নিহতের চাচাতো ভাই শাহরিয়ার কবির। বাদী পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবী এওডভোকেট সাকিল আহমাদ ও এডভোকেট মিল্টন আলী মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পূর্ব থানাকে মামলাটি এজহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন।

ওবায়দুল  কাদের ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি খসরু চৌধুরি, হাবিব হাসান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ। #বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট