বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): সৌদি আরবের সাথে মিল রেখে শিবগঞ্জে কয়েকটি গ্রামে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার জামায়াতের সাথে দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেন তারা।
শিবগঞ্জ উপজেলার বিনােদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। সকাল ৮ টায় সময় ৭৬ বিঘি আম বাগানে ঈদুল ফিতের নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকার মুসুলিরা সেখানে ১০০-২০০ জন নারী – পুরুষ ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন।
বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবছর ঈদের নামাজ পড়েছে। তবে গ্রামের সবাই করেছে বিষয়টি এমন নয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন জানায়, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের অনেক জায়গাতেই ইদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জে কয়েকটি স্থানে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। #