1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

 সুন্দর শহর গড়ার প্রত্যয় ঠাকুরগাঁওয়ে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী আয়োজন

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি : নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানে ঠাকুরগাঁও পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে এবং শহরজুড়ে বৃক্ষরোপন করার মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির করার লক্ষে আলোচনা সভা করা হয়েছে।

আজ বুধবার দুুপুরে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।  এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এতেপৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা এবং শহরজুড়ে বৃক্ষরোপন করার মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির করা সম্ভব বলে জানান বক্তারা।

সে সময় তারা শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতার উপরে জোর দেন এবং সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা শহরকে আধুনিক, সুন্দর ও সুশৃঙ্খল শহর বানানোর কাজে সকলে প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট