মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি : নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানে ঠাকুরগাঁও পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে এবং শহরজুড়ে বৃক্ষরোপন করার মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির করার লক্ষে আলোচনা সভা করা হয়েছে।
আজ বুধবার দুুপুরে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এতেপৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা এবং শহরজুড়ে বৃক্ষরোপন করার মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির করা সম্ভব বলে জানান বক্তারা।
সে সময় তারা শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতার উপরে জোর দেন এবং সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা শহরকে আধুনিক, সুন্দর ও সুশৃঙ্খল শহর বানানোর কাজে সকলে প্রত্যয় ব্যক্ত করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর